NID Correction Application Online 2026 | জাতীয় পরিচয়পত্র সংশোধনের নিয়ম


NID Correction Application Online 2026 | জাতীয় পরিচয়পত্র সংশোধনের নিয়ম





NID Correction Application Online 2026 | জাতীয় পরিচয়পত্র সংশোধনের নিয়ম

জাতীয় পরিচয়পত্র বা NID Card-এ নিজের নাম, পিতা-মাতার নাম, জন্মতারিখ কিংবা ঠিকানা ভুল থাকা একটি সাধারণ সমস্যা। আগে এনআইডি সংশোধনের জন্য নির্বাচন কমিশন অফিসে বারবার ঘুরতে হলেও, এখন বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিশিয়াল পোর্ফাল থেকে খুব সহজেই NID Correction Application Online করা যায়।

আজকের এই আর্টিকেলে আমরা জানবো ২০২৬ সালে অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন করার সঠিক নিয়ম, ফি এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে বিস্তারিত।

📋 NID সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আপনার এনআইডি কার্ডের কোন তথ্যটি সংশোধন করছেন, তার ওপর নির্ভর করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে:

  • নিজের নাম বা জন্মতারিখ সংশোধন: এসএসসি/সমমান পরীক্ষার সনদ, ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স।

  • পিতা বা মাতার নাম সংশোধন: পিতা/মাতার এনআইডি কার্ড, অনলাইন জন্ম নিবন্ধন কপি এবং চাকুরীর বই বা কাবিননামা।

  • স্বামী/স্ত্রীর নাম যুক্ত করা: নিকাহনামা (কাবিননামা) এবং স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের কপি।

💰 এনআইডি সংশোধন ফি ২০২৬

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভুলের ধরনের ওপর ভিত্তি করে নির্দিষ্ট সার্ভিস ফি প্রদান করতে হয়:

সংশোধনের ধরণসরকারি ফি (ভ্যাট ছাড়া)পেমেন্ট মাধ্যম
ব্যক্তিগত তথ্য সংশোধন২৩০ টাকা (১৫% ভ্যাট সহ)বিকাশ, নগদ, রকেট
অন্যান্য তথ্য সংশোধন১১৫ টাকা (১৫% ভ্যাট সহ)বিকাশ, নগদ, রকেট

🛠️ অনলাইনে NID সংশোধনের আবেদন করার নিয়ম

১ম ধাপ: অফিশিয়াল পোর্টালে লগইন

প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি সার্ভিস ওয়েবসাইটে (services.nidw.gov.bd) যান। আপনার NID নম্বর, জন্মতারিখ এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগইন করুন।

২য় ধাপ: তথ্য পরিবর্তন

প্রোফাইলে প্রবেশ করে প্রোফাইল অপশন থেকে এডিট বাটনে ক্লিক করুন। এরপর আপনার যে তথ্যগুলো সংশোধন করা প্রয়োজন (যেমন: নাম, জন্মতারিখ) সেগুলো সঠিক আকারে লিখে দিন।

৩য় ধাপ: ফি পরিশোধ ও ডকুমেন্টস আপলোড

বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোকরে আপনার প্রয়োজনীয় মূল কাগজপত্রের পরিষ্কার স্ক্যান কপি (JPG/PDF) আপলোড করুন।

৪র্থ ধাপ: আবেদন জমা দেওয়া

সব তথ্য এবং আপলোড করা ফাইলগুলো রিভিউ করে Submit বাটনে ক্লিক করুন। আপনার আবেদন সফলভাবে জমা হলে একটি Application Summary (আবেদন কপি) ডাউনলোড করে রাখুন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url